ভিয়েনা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

নাজিরপুরে নৌকা ডুবে ইট ব্যবসায়ীর মৃত্যু; আহত ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ৮২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নৌকা ডুবে জুলমাত শেখ ( ৬০) নামের এক ইট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় ওই নৌকায় থাকা সুজন শেখ ( ৩২) নামের তার এক সহযোগী আহত হয়েছেন। গুরুতর আহত সুজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত রোববার (২৯ জানুয়ারী) মধ্যরাতে উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের গিলতলা গ্রামের নতুন ব্রীজের কাছে।

নৌকা ডুবিতে নিহত জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের পশ্চিম ভাগে গ্রামের ওয়াহাব উদ্দিন শেখ ছেলে। আর আহত সুজন একই গ্রামের আনোয়ার হোসেন শেখের ছেলে।

শাঁখারীকাঠী ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার জানান, গত সোমবার (৩০ জানুয়ারী) সকালে আহত সুজনকে খুলনা প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, গত রবিবার মধ্যরাতের দিকে স্থানীয় নদীতে ইট বোঝাই করে একটি নৌকা রাখা ছিলো। ওই নৌকার নৌকার ভীতরে ইট ব্যবসায়ী ও তার সহযোগী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নৌকাটি ডুবে যাওয়। নৌকায় থাকা সুজন নৌকা থেকে বের হতে পারলেও ব্যবসায়ী জুলমত বর হতে পারেন নি। পরে ডুবে যাওয়া নৌকার মাস্তুল ভেংগে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ ( ওসি) হুমায়ুন কবির জানান, নৌকা ডুবির খবর পেয়ে সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) ভোর রাতের দিকে ভাটার কারনে নদীর পানি কমে যায় । এ সময় নৌকার মাস্তুল ভেঙ্গে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্বান্তর করা হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে নৌকা ডুবে ইট ব্যবসায়ীর মৃত্যু; আহত ১

আপডেটের সময় ০১:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩