ভিয়েনা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

সুন্নতে খৎনার অনুষ্ঠানে হামলা, আহত ৮, আটক ৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ৫৩ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: বাঁশের আগা কাটা ও সুন্নতে খৎনার অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ঝিনাইদহের শৈলকুপায় হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকালে উপজেলার মনোহরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় অন্তত ৮জন আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার উপ-পরিদর্শক আমিরুজ্জামান বলেন, মনোহরপুর গ্রামে হামলার ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।

গ্রামবাসিরা জানান, মনোহরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুলের জমিতে চাচা বদিয়ার হোসেনের ঝাড়ের বাঁশের আগা জমির উপর হেলে পড়ে। জমি চাষ করতে অসুবিধা হওয়ায় রফিকুল বাঁশের আগা কেটে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী সহ পরিবার দুটির মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার বিকালে রফিকুলের বাড়িতে সুন্নতে খৎনার অনুষ্ঠান চলাকালে বদিয়ার হোসেনের ছেলে রাজিব ও তার সমর্থকরা রফিকুলের বাড়িতে হামলা চালায়।

এসময় দেশীয় অস্ত্রের আঘাতে তৌহিদুল,রফিকুল,রাজিব সহ অন্তত ৮ জন আহত হয়। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স,কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সুন্নতে খৎনার অনুষ্ঠানে হামলা, আহত ৮, আটক ৪

আপডেটের সময় ০৩:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩