ভিয়েনা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

মেঘনায় গ্রীন লাইন লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, আহত-৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • ৮১ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার ইলিশা লঞ্চ ঘাটে  গ্রীন লাইন লঞ্চের  ধাক্কায় নোঙ্গর করা একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে বসে জাল বুনতে থাকা  ৩ জেলে আহত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে  ইলিশা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। আহত  ৩ জেলে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহতরা হলেন, জেলে আবু তাহের মাঝি,আবদুর রহমান ও জসিম উদ্দিন।

ট্রলারে থাকা আহত জেলেরা জানান, আমরা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। একই প্রান্তে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল গ্রীন লাইন ওয়াটার লঞ্চ। তখন সেটি ঘোরানোর সময় পেছন থেকে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মেঘনায়  ডুবে যায়।

তারা আরও জানান,  ট্রলারে থাকা দুই লাখ টাকার মালামাল ক্ষয়- ক্ষতি হয়েছে।ট্রলারে থাকা মালামাল ক্ষতির পাশাপাশি ট্রলারটির বিধ্বস্ত হয়েছে।

ইলিশা ঘাটের আড়ৎদার মোঃ আলাউদ্দিন বলেন, গ্রীন লাইন যেহুতু ট্রলারের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরন দিতে হবে। গ্রীন লাইনের জন্য জেলেরা সাগরে মাছ শিকারে যেতে পারে না।ঘটনার বিষয়টি জানতে চাইলে গ্রীন লাইনের  সেলসম্যান সাইফুল ইসলাম  বলেন, বিষয়টি শুনেছি। কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।

এ ব্যাপারে ভোলা নৌ পুলিশ (ওসি) আখতার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মনজুর রহমান/ইবিটাইমস

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেঘনায় গ্রীন লাইন লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, আহত-৩

আপডেটের সময় ০৮:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২