ভিয়েনা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

ব্রিটিশ পত্রিকাগুলোয় খবর, ঋষি সুনাক হচ্ছেন প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • ৬৭ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এরই মধ্যে কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার লড়াইয়ে না থাকার কথা জানিয়েছেন। এই ঘোষণার পর সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন দলটির নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে গেল।

যুক্তরাজ্যের পত্রিকাগুলোও ঋষি সুনাকের সম্ভাবনার কথা উল্লেখ করে শিরোনাম ও খবর প্রকাশ করেছে প্রথম পাতায় করেছে। দ্য টাইমসের খবরে বলা হয়েছে, বরিস জনসন নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হলো ঋষি সুনাকের জন্য। প্রথম পাতায় ঋষি সুনাকের বড় ছবিও ছেপেছে পত্রিকাটি।

এ ছাড়া যুক্তরাজ্যের ডেইলি মিরর ও দ্য সান একই রকম শিরোনাম করেছে। দুটি পত্রিকার শিরোনামে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ঋষি সুনাক। আর ডেইলি এক্সপ্রেসের শিরোনামে বলা হয়েছে, বসির সরে যাওয়ায় নতুন প্রধানমন্ত্রী হতে অপেক্ষায় ঋষি সুনাক।

আরেক পত্রিকা দ্য আই-এর খবরে বলা হয়েছে, বরিস জনসন লড়াই থেকে সরে যাওয়ায় এখন সবার থেকে এগিয়ে ঋষি সুনাক। আইনপ্রণেতাদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে তিনি। পত্রিকাটির শিরোনামে বলা হয়েছে, আইনপ্রণেতাদের চাপে প্রধানমন্ত্রী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন বরিস।

বিবিসির খবরেও একাধিকবার উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, ঋষি সুনাকই হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্রিটিশ পত্রিকাগুলোয় খবর, ঋষি সুনাক হচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৪:১৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২