ভিয়েনা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

গ্রিসের উপকূলে নৌকা ডুবে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ৯০ সময় দেখুন

গ্রীস প্রতিনিধি: গ্রীসের কোস্টগার্ড বৃহস্পতিবার জানিয়েছে, তারা ১৫ টি লাশ উদ্ধার করেছে। অভিবাসী বহন করা পৃথক দু’টি নৌকা ডুবিতে তাদের মৃত্যু হয়েছে। এতে আরো অনেক অভিবাসী নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কোস্টগার্ড মুখপাত্র নিকোস কোকালাস রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি’কে বলেন, লেসবস দ্বীপের কাছ থেকে ১৫ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সম্ভবত তারা আফ্রিকান বংশোদ্ভুত। প্রচন্ড বাতাস চলাকালে নৌকাটি দ্বীপের পূর্ব উপকূলের কাছে ডুবে যায়। ওই নৌকাতে প্রায় ৪০ অভিবাসীকে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যার কথা জানানো হয়নি।
কোকালাস জানান, লেসবস দুর্ঘটনায় আরো ৯ নারীকে উদ্ধার করা হয়েছে। তবে এ নৌকা ডুবির ঘটনায় আরো ১৪ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ‘উদ্ধার হওয়া এ নারীরা একেবারে আতঙ্কগ্রস্ত ছিল।’ কয়েক ঘণ্টা আগে কাইথিরা দ্বীপের কাছে পালতোলা একটি নৌকা চরম বিপদে পড়েছে বলে কোস্টগার্ডকে সতর্ক করা হয়। নৌকাটিতে প্রায় ৯৫ অভিবাসীকে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে এবং সেটি দ্বীপটির দিয়াকোফতি বন্দরের কাছে ডুবে যায়।

এ ঘটনায় সামুদ্রিক জাহাজ, ফায়ার সার্ভিস ও পুলিশের অংশগ্রহণে যৌথ অভিযান চালিয়ে ৮০ জনকে উদ্ধার করা হয়।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রিসের উপকূলে নৌকা ডুবে ১৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেটের সময় ০৬:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২