ভিয়েনা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

কিছুটা কমল এলপিজির দাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ৩৯ সময় দেখুন

মোঃ নাসরুল্লাহ: দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের মূল্য নতুন করে ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যা ছিল ১২৩৫ টাকা। সে হিসাবে দর কমেছে ৩৫ টাকা।

রোববার (২ অক্টোবর) এলপিজির এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চুয়াল মাধ্রম আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। তবে সরকারি এলপিজির দর অপরিবর্তিত রাখা হয়েছে। আগের মাসে ১২ কেজি এলপিজির মূল্য ১৬ টাকা বৃদ্ধি পেয়েছিল।

নতুনভাবে দর ঠিক করে দিলেও খুচরা বাজারে তা কার্যকর হচ্ছে না এমন অভিযোগের প্রেক্ষিতে আবদুল জলিল বলেন, এ ব্যাপারে ভোক্তা সরাসরি কমিশনে অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোম্পানি থেকে বেশি দামে এলপিজি কেনা নিয়ে পরিবেশকেরা (ডিলার) কমিশনে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। বিইআরসি চেয়ারম্যান বলেন, নির্ধারিত দামে বিক্রি না করলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবস্থা নেবে। ইতোমধ্যে ব্যবস্থা নিতে তাদের কয়েকবার অনুরোধ করা হয়েছে।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথম এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে কমিশন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কিছুটা কমল এলপিজির দাম

আপডেটের সময় ০৪:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২