ভিয়েনা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ৫৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার দেশ ছাড়ছে লাল-সবুজের দল। শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকা ছাড়ার কথা লিটন-মুস্তাফিজদের।

ওয়েস্ট ইন্ডিজ থেকে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়সের্র হয়ে খেলা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া সিরিজের আরেক দল পাকিস্তান। এই সিরিজটি মূলত বিশ্বকাপের প্রস্তুতি।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে বাংলাদেশ।

আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর নিউজিল্যান্ডের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের পরের দুটি ম্যাচ যথাক্রমে ১২ ও ১৩ অক্টোবর। সবগুলো ম্যাচ হবে ক্রাইস্টচার্চে। ১৪ অক্টোবর হবে ফাইনাল।

এরপরই অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল। সেখানে বিশ্বকাপের আগে ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। দুটি ম্যাচই হবে ব্রিজবেনে।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ অক্টোবর। হোবার্টে গ্রুপ ‘এ’র রানার্সআপদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ৩০ অক্টোবর ব্রিজবেনে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে সাকিবরা।

পরে ২ নভেম্বর ভারতের বিপক্ষে এবং ৬ নভেম্বর পাকিস্তানে বিপক্ষে লড়বে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে অ্যাডিলেডে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বকাপে অংশ নিতে শুক্রবার দেশ ছাড়ছে বাংলাদেশ দল

আপডেটের সময় ০৬:৪৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২