ভিয়েনা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন জর্জিয়া মেলোনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ৪২ সময় দেখুন

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোটে জিতেছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। বুথ ফেরত জরিপে এ বিষয়টিই উঠে এসেছে। তিনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। খবর বিবিসির।

বুথ ফেরত জরিপের বিষয়টি যদি নিশ্চিত হয়, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম ইতালির কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন।

ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের গতকাল রোববার গ্রিনিচ মান সময় ভোর পাঁচটায় (বাংলাদেশ সময় বেলা ১১টায়) ভোট গ্রহণ শুরু হয়। গ্রিনিচ মান সময় রাত ১১টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত ভোট চলে। নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। এখন বুথ ফেরত জরিপে ডানপন্থীদের জেতার আভাস মিলেছে।

বিভিন্ন জনমত জরিপে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি এগিয়ে ছিল। মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে ডানপন্থী সরকার গঠন করতে পারে দলটি।

‘ঈশ্বর, দেশ ও পরিবার’-এ নীতিবাক্যকে সামনে রেখে ৪৫ বছর বয়সি মেলোনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ নির্বাচনের দিকে নজর রাখছে। ইতালি ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। সুইডেনের নির্বাচনে কট্টর ডানপন্থীদের জয়ের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইতালিও ডানপন্থী সরকার পাচ্ছে কি না, সেদিকে নজর রাখা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন নিয়ে সংশয়বাদী মনোভাব পোষণ করলেও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞাকে দৃঢ়ভাবে সমর্থন করেন মেলোনি। তবে তাঁর মিত্রদের অবস্থান ভিন্ন। সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ দিনের বন্ধুত্ব রয়েছে। সম্প্রতি তিনি বলেছেন, পুতিনকে ইউক্রেন যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

রাই বুথ ফেরত জরিপ অনুযায়ী, মেলোনি ২২ থেকে ২৬ শতাংশ ভোটে জিতবেন। তিনি প্রতিদ্বন্দ্বী বামপন্থী এনরিকো লেট্টার চেয়ে অনেক এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত মেলোনির ডানপন্থী নেতৃত্ব ৪১-৪৫র শতাংশ ভোটে এগিয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন জর্জিয়া মেলোনি

আপডেটের সময় ০৬:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২