ভিয়েনা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ৪৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্কঃ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। রাকিব হোসেনের একমাত্র গোলে স্বাগতিক কম্বোডিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল।

বৃহস্পতিবার নমপেনের মরোডোক টেকো জাতীয় স্টেডিয়ামে ম্যাচটিতে শুরু থেকেই ছন্দে দেখা যায় বাংলাদেশকে। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। ১৩ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে জামাল ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি বলে লিড পায়নি বাংলাদেশ।

অবশ্য গোলের অপেক্ষা বেশি বাড়েনি। ম্যাচের ২৩তম মিনিটেই লিড পেয়ে যায় জামাল ভূঁইয়ার দল। মতিন মিয়ার পাস ধরে ডি বক্সের সামনে থেকে ডান পায়ের শটে কম্বোডিয়ার জালে বল পাঠান রাকিব হোসেন। সঙ্গে সঙ্গে উৎসবে ভাসে বাংলাদেশ।

প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধের বাকিটা সময় রক্ষণ আগলে খেলে বাংলাদেশ। বেশ কয়েকবার সুযোগ তৈরি হলেও জালের দেখা আর পায়নি বাংলাদেশ। সঙ্গে নিজেদের জালও অক্ষত রেখেছে। তাতে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে জামাল ভূঁইয়ার দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ মাস পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।

ডেস্ক/ ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কম্বোডিয়াকে হারাল বাংলাদেশ

আপডেটের সময় ০৬:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২