ভিয়েনা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম

বাফুফের সংবর্ধনায় বসার জায়গা হলো না সাফজয়ী কোচ ও অধিনায়কের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ৪০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: যারা মুকুট আনলেন, যাদের নিয়ে এমন আয়োজন, যারা এই শিরোপার আক্ষেপ ঘুচিয়েছে ও যাদের কারণে গোটা দেশ আজ আনন্দ উল্লাস করেছে, তারাই ঠাই পেলেন না বাফুফের সংবাদ সম্মেলন কক্ষের বেঞ্চে। সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। চ্যাম্পিয়নদের কোচ গোলাম রব্বানি ছোটন ছিলেন আরও পেছনে।

সামনের সারি দখলে ছিল মন্ত্রী, সচিব,বাফুফে সভাপতি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দখলে। আর সাফ জয়ী নারী দলের সদস্যরা ছিলেন অনেকটা পেছনে দাঁড়িয়ে। আয়োজকরা ছিলেন শো-অফেই ব্যস্ত। থাদের ভাবখানা ছিল- কাপটি তারাই খেলে জিতেছেন। বিমানবন্দর থেকে নেপাল না যাওয়া বেশিরভাগের গলায়ই ছিল ফূলের মালা।

সংবাদ সম্মেলন আয়োজন করা হয় বাফুফের কনফারেন্স রুমে। সেটিও দেশের সব গণমাধ্যমের কর্মীদের জন্য ছিল অপ্রতুল। ছাদখোলা বাসের ব্যবস্থা করা হলেও অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে নিদারুণভাবে।

এদিকে সংবাদ সম্মেলনের পেছনে দাড়িয়ে সাবিনা বলেন, ‘অবশেষে আমরা স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আপনারা সব সময় পাশে ছিলেন, সমর্থন দিয়েছেন। সেজন্য আপনাদের ধন্যবাদ। আশা করি সামনেও সমর্থন দেবেন এবং আমরা দেশকে আরও ভালো ভালো শিরোপা উপহার দেবো।’

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ ফ্লাইটে বেলা পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে অবতরণ করে সাবিনা-সানজিদারা। সেখানে তাদের কেক কেটে ও ফুলের মালা পরিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাংলা হবে আফগান আমরা হবো তালেবান এটা জামায়াতে ইসলামীর স্লোগান – মেজর হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাফুফের সংবর্ধনায় বসার জায়গা হলো না সাফজয়ী কোচ ও অধিনায়কের

আপডেটের সময় ০৭:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২