ভিয়েনা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

ঢাকা সিলেট মহাসড়কে বাস কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৫৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি, মোতাব্বির হোসেন কাজলঃ ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে মহাসড়কের নূরপুর মা ফিলিং স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী আব্দুল্লাহ পরিবহন একটি বাস যার নং- (ঢাকা মেট্রো-ব ১৫-৩১২২) এর সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি লরি কাভার্ডভ্যান যার নং (চট্র মেট্রো-ঢ ৮১-০৩৩০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস চালকের মৃত্যু হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দূর্ঘটনার পর পর প্রায় ঘন্টাখানেক মহাসড়কের যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে দ্রæত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তা স্বাভাবিক করে দেয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও দূর্ঘটনা কবলিব গাড়ি দুটি জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে।

হবিগঞ্জ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা সিলেট মহাসড়কে বাস কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

আপডেটের সময় ০৪:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২