ভিয়েনা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন- এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ৫৬ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে পুণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই।উন্নয়ন ও অগ্রগতির সরকার হচ্ছে আওয়ামী লীগের সরকার।

রবিবার বিকালে ভোলার লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের উন্নয়নে এরই মধ্যে বড় বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছেন তিনি। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন এ দেশের কোনো মানুষ কষ্টে থাকবে না।

আলোচনা সভায় লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজন, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা মাস্টার, আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন- এমপি শাওন

আপডেটের সময় ০৬:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২