ভিয়েনা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

জার্মানিতে আবারও গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ৭২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আবারও জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম-১ এ নতুন একটি লিকেজ দেখা দেওয়ার কথা বলে এ ঘোষণা দিয়েছে গ্যাজপ্রম। টুইটারে দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে গ্যাজপ্রম।

এর আগে মেরামতি কাজের জন্য বুধবার (৩১ আগস্ট) থেকে শুক্রবার পর্যন্ত তিনদিন গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম-১ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল রাশিয়ার এই গ্যাস কোম্পানিটি।

তবে মেরামতের বিষয়টি অস্বীকার করে এটি রাশিয়ার ইচ্ছাকৃত কাজ কাজ বলে দাবি করছে পশ্চিমারা। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে তাদের বিরোধী অবস্থানকে দুর্বল করে দেওয়ার জন্য রাশিয়া ইচ্ছা করেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যেহেতু নর্ডস্ট্রিম-১ পাইপলাইন দিয়েই সব থেকে বেশি গ্যাস সরবরাহ হয়ে থাকে, সেহেতু রাশিয়ার এ সিদ্ধান্ত শীতকালে জার্মানি ও ইউরোপীয় দেশগুলোতে জ্বালানি সংকট আরও বাড়িয়ে দেবে।

এদিকে রাশিয়ার এ কর্মকাণ্ডকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে মন্তব্য করেছেন জার্মান পার্লামেন্টারি ফরেইন অ্যাফেয়ার্স কমিটির প্রধান মাইকেল রথ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানিতে আবারও গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

আপডেটের সময় ০৬:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২