ভিয়েনা ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: পুলিশের মামলায় আসামি ৮৭১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ৪১ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৭১ জনের নাম উল্লেখসহ ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আসামির তালিকায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী আব্দুর সবুর সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল, বিএনপি নেতা হাসান আহমেদ, যুবদল নেতা জাহিদ হাসান রোজেল, মাজাহারুল ইসলাম জোসেফসহ ৭১ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে মামলায়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ওপর হামলা, পুলিশ বক্স ভাঙচুর, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। আটক ১০ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নিহত যুবদল কর্মী শাওনের বড় ভাই মিলন হোসেন বাদী হয়ে বিএনপির অজ্ঞাত ৫ হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন সদর মডেল থানায়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু জানান, ‘বৃহস্পতিবার রাতে শাওনের দাফন শেষে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীদের ছোড়া ইট ও গুলির আঘাতে গুরুতর জখম হয়ে তার ভাই মারা গেছেন বলে বাদী উল্লেখ করেছেন।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: পুলিশের মামলায় আসামি ৮৭১

আপডেটের সময় ০৬:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২