ভিয়েনা ০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

বিদেশিদের দিকে তাকিয়ে থেকে লাভ নেই: কৃষিমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ৫৩ সময় দেখুন

Abdur-Razzak-&-Tajul-Islam

ঢাকা: বিএনপিকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে আন্দোলনের পরিকল্পনায় বিদেশিদের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। ক্ষমতায় বসাতে কোনো ভূমিকাই রাখতে পারবেন না তারা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে যেতে হবে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কোনো ভূমিকা রাখতে পারবে না।

কৃষিমন্ত্রী আরও বলেন, বিএনপি যদি বিদেশিদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে চায় তবে সেটা তারা কোনোদিনই পারবে না। তিনি আরও বলেন, বিএনপি একটানা বলেই যাচ্ছে, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না, সেটা কোনদিনেই হবে না। আমরা সবাই যেন চাই একটা সত্যিকারের নির্বাচন কমিশন। আর এসব প্রক্রিয়ায় যদি বিদেশিদের কোন পরামর্শ থাকে বা সহযোগিতা করতে চায়, তবে সে জন্য তাদের অভিনন্দন জানাই।

ড. মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে বিদেশিদের সঙ্গে মতবিনিময় হতে পারে। তবে দেশ পরিচালিত হতে হবে গণতান্ত্রিক চেতনায়। তিনি আরও বলেন, রাষ্ট্র ক্ষমতায় চাইলে যেতে হবে জনগণের কাছে। তার মতে, বিদেশিদের সঙ্গে আলোচনা করে বিএনপি কখনোই আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে পারবে না।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম সচিবালয়ে বলেন, বিএনপিরটা তাদের নিজেদের বিষয়। তবে আমি মনে করি অভ্যন্তরীণ বিষয়ে নিজেরা আলাপ না করে ভিনদেশিদের সঙ্গে আলাপে ছোট হয় দেশ।

উল্লেখ্য, গত বুধবার (১৩ জুলাই) ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সঙ্গে বৈঠক করে বিএনপি। এর আগে মঙ্গলবার বিএনপি বৈঠক করে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিদেশিদের দিকে তাকিয়ে থেকে লাভ নেই: কৃষিমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী

আপডেটের সময় ০৬:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২