ভিয়েনা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

ঢাকায় লুকিয়ে রাখা ২৭ কোটি টাকার রোলস রয়েস গাড়ি জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৪৪ সময় দেখুন

লুকিয়ে রাখা ২৭ কোটি টাকার রোলস রয়েস গাড়ি জব্দ

ঢাকা: শুল্ক ফাঁকির অভিযোগে বুধবার রাজধানীর বারিধারা এলাকা থেকে একটি বিলাসবহুল রোলস রয়েস ব্র্যান্ডের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গাড়িটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্র্যান্ড রোলস রয়েস ২০২১ মডেলের অত্যাধুনিক এসইউভি। গাড়িটি ৬৭৫০ সিসির। যার বাজারমূল্য ২৭ কোটি টাকা।

এ ব্র্যান্ডের একটি গাড়ি আমদানির পর শুল্কায়নের আগেই সরিয়ে নিয়েছিলেন আমদানিকারক। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ওই গাড়ি উদ্ধার করে জব্দ করেছে।

গত ১৭ মে গাড়িটি যুক্তরাজ্যের ভারটেক্স অটো লিমিটেড থেকে আমদানি করেন চট্টগ্রাম ইপেজেড এলাকার প্রতিষ্ঠান জেড এন্ড জেড ইন্টিমেটস লিমিটেড। আমদানি নথিতে গাড়ির মূল্য দেখানো হয়েছে দুই লাখ পাউন্ড। গাড়িটির আমদানির জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এলসি খোলা হয়।

জেড অ্যান্ড জেড ইনটাইমস লিমিটেডের মাধ্যমে হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রতিষ্ঠানের জন্য এ গাড়িটি আনা হয়। কিন্তু আমদানিকারক বেআইনিভাবে কাস্টমস শুল্কায়ন সম্পন্ন এবং শুল্ক-কর পরিশোধ না করে তার ব্যক্তিগত গ্যারেজে গাড়িটি লুকিয়ে রাখেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকায় লুকিয়ে রাখা ২৭ কোটি টাকার রোলস রয়েস গাড়ি জব্দ

আপডেটের সময় ০৫:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২