ভিয়েনা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা

পদ্মা সেতুতে জয়, পুতুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৪০ সময় দেখুন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তাঁর পৈতৃক বাড়ি দেখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে পদ্মা সেতুতে কিছু সময় কাটিয়েছেন। গত ২৫ জুন যান-চলাচলের জন্য উদ্বোধনের পর সোমবার সকালে প্রথমবার পদ্মা সেতু পার হয়ে পৈতৃক বাড়ি যাওয়ার পথে তারা সেতুর ওপর কয়েকটি ছবি তোলেন।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি (সেলফি) পোস্ট করেন। ছবিটি অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। সেলফিতে শেখ হাসিনা, তাঁর ছেলে জয় ও মেয়ে পুতুলকে হাস্যোজ্জ্বল মুখে কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতুর ওপর দিয়ে তাদের যাত্রা উপভোগ করতে দেখা যায়। তারা জাজিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রামও নেন।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

প্রধানমন্ত্রী এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পরে তিনি স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরতা পালন করেন।

শেখ হাসিনা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছান।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদ্মা সেতুতে জয়, পুতুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি

আপডেটের সময় ০২:৫৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২