ভিয়েনা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

পদ্মা সেতু দেখতে গিয়ে ট্রলার উল্টে নিখোঁজ ভোলার ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
  • ৪৮ সময় দেখুন

সিমা বেগম (ভোলা সদর প্রতিনিধি): ভোলার চরফ্যাশন উপজেলা থেকে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে পদ্মায় ট্রলার উল্টে নিখোঁজ ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুন) মাওয়া ঘাটের জাজিরা পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আফছার তামিমের খালাতো ভাই রাফসান শরীফ ইমন।

আল আফছার তামিম চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একে এম মজির উদ্দিনের ছেলে। তিনি তামিম চরফ্যাশন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, শনিবার (২৫ জুন) দুপুরে আল আফছার তামিম ও চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ, বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শরিফ ইসলাম, চরফ্যাশনের যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুনসহ ৬ জন পদ্মা নদীতে পড়ে যান। এ সময় অন্য ট্রলার ও স্পিডবোড এসে মেহেদী হাসান সোহাগসহ পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদ্মা সেতু দেখতে গিয়ে ট্রলার উল্টে নিখোঁজ ভোলার ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

আপডেটের সময় ১২:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২