ভিয়েনা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

পদ্মা সেতু বাংলার ‘সংস্কৃতি সংযোগকারী’ : বিক্রম দোরাইস্বামী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • ৪৪ সময় দেখুন

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী পদ্মা সেতু নির্মানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার “কঠিন” কিন্তু “সাহসী” সিদ্ধান্তের ফলে দীর্ঘতম সেতু নির্মাণে সফল হয়েছে বাংলাদেশ। বলেন, পদ্মা সেতু একই সাথে ঐতিহ্যবাহী বাংলার সংস্কৃতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

তিনি বলেন, “আমরা সবাই বাঙালি সংস্কৃতির বিষয়ে এ কথা জানি ‘এইপাড় ও ওই পাড়’ (নদীর দুই পাড়), তাই পদ্মা বাংলা ভূমির দুটি ‘পাড়’ (দুই পাড়) থাকার অর্থই প্রকাশ করে।

দোরাইস্বামী বলেন, একটি বড় প্রকল্প হওয়া সত্ত্বেও, পদ্মা সেতু শুধুমাত্র ইট ও স্টিলের নিরিখে একটি বিশাল কাঠামো নয় বরং এটি হচ্ছে প্রমত্তা পদ্মা নদীর ওপারের মানুষের সংস্কৃতি ও আবেগের প্রতীকী সংযোগকারী।

তিনি ভারতীয় হাইকমিশনে সাংবাদিকদের বলেন,“সেতুটি ব্যবসার চেয়েও অনেক কিছুর সংযোগকারী; এটি মানুষের সংযোগকারী, এটি আবেগের সংযোগকারী এবং এটি বাংলার সংস্কৃতির সংযোগকারী।” সম্পূর্ণরূপে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু উদ্বোধনের চার দিন আগে ভারতীয় হাইকমিশনার এই মন্তব্য করেন। তিনি বলেন, এটি ভারতের বাঙালিদের জন্যও একটি ‘শুভক্ষণ’।

তিনি বলেন, “অভিনন্দন বাংলাদেশ! আমি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রত্যেক বন্ধুকে অভিনন্দন জানাই।”

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদ্মা সেতু বাংলার ‘সংস্কৃতি সংযোগকারী’ : বিক্রম দোরাইস্বামী

আপডেটের সময় ০৬:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২