ভিয়েনা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পিরোজপুরে ব্যাপক সাজ সাজ রব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
  • ৫৮ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পদ্ম সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে দক্ষিনের জেলা পিরোজপুরে  ব্যাপক সাজ সজ্জার কাজ চলছে । উপজেলার বিভিন্ন সড়কে আ’লীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের  উদ্যোগে সাটানো হয়েছে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড। পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন  স্থানে বিভিন্ন নামে তোরন তৈরীর প্রস্তুতি চলছে।

জানা গেছে, দক্ষিনাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা  সেতু আগামী ২৫ জুন উদ্বোধনের জন্য এলাকায় চলছে এ ব্যাপক আনন্দের আমেজ। আর এ নিয়ে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা  নিজেদের জানান দিতে এমন আয়োজন করছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার নাজিরপুর-পিরোজপুর-গোপালগঞ্জ সড়ক, বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর সড়ক, পিরোজপুর-মঠবাড়িয়া-বরগুনা সড়কের  পাশের বিভিন্ন গাছে বা বৈদ্যুতিক খুঁটিতে পদ্মাসেতু তৈরীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ওই সব ব্যানার, পোস্টার বা বিলবোর্ড সাটানো হয়েছে।

এ সব ব্যানার, পোস্টার বা বিলবোর্ডের প্রায় অধিকাংশ স্থানীয় এমপি এমপি ও দলীয় নেতাদের পক্ষ থেকে দেয়া হয়েছে। তবে জেলার সদর আসনের
(পিরোজপুর-১) অধিকাংশ স্থানেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে স্থানীয় আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যানার ও
বিলবোর্ড দেয়া হয়েছে।

দেখা গেছে পিরোজপুর সদর উপজেলার প্রায় অধিকাংশ ব্যানার ও বিলবোর্ড   রয়েছে   জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদের পক্ষ থেকে।

এ ব্যাপারে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন জানান,পদ্ম সেতু স্থাপন ও তা  উদ্বোধনের ফলে দক্ষিন অঞ্চলের মানুষ যোগাযোগ ও অর্থনৈতিক ভাবে ব্যাপক উপকৃত হবে। দেশের টাকায়  প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে  এমন সেতু তৈরীর  জন্য দক্ষিনাঞ্চলের একজ  বাসিন্দা হিসাবে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের খুশির জানান দিতে ওই ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড প্রদান করা হয়েছে।

জেলার নাজিরপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল জানান, পদ্মা সেতু দক্ষিন অঞ্চলের মানুষের স্বপ্নের সেতু। তাই এ সেতু তৈরীতে প্রধান মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন।

তবে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে প্রধান মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তোরন তৈরীর প্রস্তুতি চলছে। দুর্যোগপূর্ন  আবহাওয়ার কারনে কাজের গতি কিছুটা ধীর হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পিরোজপুরে ব্যাপক সাজ সাজ রব

আপডেটের সময় ০৫:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২