ভিয়েনা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

ভিয়েনায় জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপ্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ৬৪ সময় দেখুন

গত ১২ ও ১৩ ই জুন ভিয়েনার স্থানীয় মার্কস স্পোর্টস সেন্টারে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে আমাদের প্রতিনিধি জানান,জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার উদ্যোগে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন দলের ১৮ টি গ্রুপ অংশগ্রহণ করে।

ভিয়েনার BDSF দলের রাফি ও সোহাগের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয়েছে জালালবাদ সমিতি অস্ট্রিয়ার ইমন ও জাহিদের দল।

তৃতীয় স্থান অর্জন করেছে BDSF দলের শাহেদ ও জোবায়ের এবং চতুর্থ স্থান অর্জন করেছে BDSF এর আজিম ও সুমনের জুটি। জালালাবাদ সমিতি অস্ট্রিয়া আয়োজিত দুই দিন ব্যাপী এই আকর্ষণীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন BDSF এর রাফি।

টুর্নামেন্টের আয়োজক জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক তরুণ দর্শক হিসাবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় জালালাবাদ সমিতি অস্ট্রিয়ার ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপ্ত

আপডেটের সময় ০৯:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২