ভিয়েনা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

একজন সংসদ সদস্যকে এলাকার বাইরে পাঠানোর ক্ষমতা নেই ‘ইসির’: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ৩৭ সময় দেখুন

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশন দেখাল যে- তাদের ক্ষমতা নেই একজন সংসদ সদস্যকে বিধি অনুযায়ী নির্বাচনী এলাকার বাইরে পাঠানোর। এতে নির্বাচনী বিধি প্রণয়নে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, সেই কমিশন কীভাবে ভবিষ্যতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে, সেটি নিয়ে প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী জেলা মহিলা দলের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এজন্য এই নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা মোটেই আগ্রহী ছিলাম না। কারণ নির্বাচন কমিশনে যেই আসুক তারা কিছুই করতে পারবেন না, যদি সরকার পরিবর্তন না হয়। নির্বাচনের সময় যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে কোনো নির্বাচন কমিশনের পক্ষেই কোনো কিছু করা সম্ভব নয়। তার প্রমাণ হয়ে গেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে।’

পদ্মা সেতু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘পদ্মা সেতুর প্রাথমিক ফিজিবিলিটি রিপোর্ট ২০০৩-২০০৪ সালের দিকে বেগম খালেদা জিয়ার আমলেই শুরু হয়। সেসময় জাপান, ওয়ার্ল্ড ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে পদ্মা সেতু নির্মাণের বিষয় নিয়ে আলোচনা হয়। এই আলোচনার প্রেক্ষিতেই ফিজিবিলিটি রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্টে প্রাথমিকভাবে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় সাড়ে ৮ হাজার কোটি টাকা ধরা হয়েছিল।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ নিয়ে আমাদের কথা নয়। আমাদের ইস্যুটা হচ্ছে পদ্মা সেতুর জন্য যে নির্মাণ ব্যয় ধরা হয়েছিল সাড়ে ৮ হাজার থেকে ১০ হাজার কোটি টাকা। সে জায়গায় ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই ৩০ হাজার কোটি টাকা কোথায়, কীভাবে ব্যয় হলো? পৃথিবীর কোথাও কোনো সেতুর নির্মাণ ব্যয় এত হয়েছে বলে আমাদের জানা নেই, নির্মাণ কাজের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরও জানা নেই।’

পদ্মা সেতুর উদ্বোধনে বিএনপি যাবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ প্রশ্নটি ওবায়দুল কাদের সাহেবকে করলে ভালো হতো। কারণ তার আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন, বেগম খালেদা জিয়াকে যদি পদ্মা সেতুতে নিয়ে গিয়ে টুপুস করে ফেলে দেওয়া যায় তাহলে ঠিক হয়। যেখানে একজন বিরোধীদলীয় নেত্রীকে হত্যা করার হুমকি দেওয়া হয় সেই হুমকির মুখে তিনি কীভাবে যাবেন। তাই পদ্মা সেতুর উদ্বোধনীতে তিনি যাবেন এটি মনে করার কোনো কারণ নেই।’

ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একজন সংসদ সদস্যকে এলাকার বাইরে পাঠানোর ক্ষমতা নেই ‘ইসির’: ফখরুল

আপডেটের সময় ০৬:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২