ভিয়েনা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না

চরফ্যাসনে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ৫৮ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩জুন) সকালে ভোলার চরফ্যাসন উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা একদিকে যেমন আমাদের সোনালী অতীত কে স্মরন করিয়ে দেয়, তেমনি এটা আমাদের সোনালি ভবিষ্যৎ সম্ভাবনা ও জানিয়ে দেয়। প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ আমাদের জীবন, সমাজ ও দেশকে বিশেষভাবে প্রভাবিত করছে।

প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ বিশেষভাবে গরীব মানুষের জন্য উল্লেখ করে তিনি বলেন, এ উদ্যোগগুলো যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে।

প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ছাদেক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার,সমাজ সেবা কর্মকর্তা মোঃ মামুন হোসাইন সহ সকল দপ্তরের কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহৃিত করার পাশাপাশি উদ্যোগ সমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান- পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত।

ভোলা /ইবিটাইমস

জনপ্রিয়

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা

আপডেটের সময় ০১:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২