ভিয়েনা ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক সফরকালে ইসরাইলের প্রেসিডেন্টকে গ্রেপ্তারের আহ্বান এড়িয়ে গেল অস্ট্রেলিয়া আবুধাবিতে দ্বিতীয় দিনের বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এরদোয়ান-সিসি বৈঠক, অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান

লালমোহনে ইউপি নির্বাচনের প্রতিক বরাদ্ধ, কালমা ইউপিতে স্বামীর নৌকা-স্ত্রীর আনারস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
  • ৪২ সময় দেখুন
লালমোহন প্রতিনিধি: লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই সহধর্মিণী রেহানা বেগম লাইজু।
শুক্রবার  কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার সৈয়দ শফিকুল হক, লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কালমা এবং রামগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, ওসি (তদন্ত) এনায়েত হোসেনসহ আরও অনেকে।
এতে চেয়ারম্যান পদে রেহানা বেগম লাইজু পেয়েছেন আনারস প্রতীক। এর আগে আকতার হোসেনের ভাইও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ও জমা দেন। পরে তা প্রত্যাহার করে নেন তিনি।
এদিকে স্ত্রী ছাড়াও নৌকার প্রতিদ্বন্দ্বীতা করছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী লোকমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে রয়েছেন উপজেলা শ্রমিকলীগ থেকে সদ্য বহিস্কৃত সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত।
নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় গতকাল (২৬ মে) জাকির হোসেন পঞ্চায়েতসহ রমাগঞ্জ ইউনিয়নের ৩ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।
তবে নৌকার প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে এখনও মাঠে রয়েছেন তারই সহধর্মিণী। নৌকার স্থানীয় সমর্থকদের প্রশ্ন, নৌকার গলার কাঁটা সরাতে বিদ্রোহীদের কে দলীয়ভাবে বহিষ্কার করা হয়েছে, সে সিদ্ধান্ত কে সাধুবাদ। নৌকার বিজয় সুনিশ্চিতের লক্ষে দল তাদের কঠোর সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, কিন্তু ঘরের বিদ্রোহীর বেলায় কি ব্যবস্থা গ্রহণ করা হবে?
সাধারণ ভোটাররা বলছেন, ঘরের ইদুর বাণ কাটলে, ঘর টিকানো দায় হয়ে পরবে। তাই আগামী ১৫জুন ভোটগ্রহণ পরবর্তী কে হাসবে শেষ হাসি, সেটা দেখার অপেক্ষায় কালমা ইউনিয়নের সাধারণ ভোটারদের।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ইউপি নির্বাচনের প্রতিক বরাদ্ধ, কালমা ইউপিতে স্বামীর নৌকা-স্ত্রীর আনারস

আপডেটের সময় ০৯:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২