ভিয়েনা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

ঝালকাঠির কাঠালিয়া নির্বাচন অফিসের দুর্ণীতি ও অনিয়ম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ৫২ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষকে ঘুষ, অনিয়ম, দুর্নীতি ও হয়রানি করে আসছে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে সামাজিক আন্দোলন কাঠালিয়ার ব্যানারে দুর্নীতি ও ঘুষ বন্দের দাবিতে মাববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
সোমবার বেলা ১১টায় উপজেলা শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঘুষ, অনিয়ম ও হয়রানীর শিকার ক্ষতিগ্রস্থরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি মোঃ তুহিন সিকদার, ভুক্তভোগী ছোনাউটা গ্রামের আবু মুসা, দক্ষিন চেঁচরীগ্রামের মোঃ সাইফুল্লাহসহ অনেকে। তারা অভিযোগ করেন- অফিসের কর্মকর্তা আবু ইউসুফসহ অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক এরা সকলে মিলে যেকোন কাজে ঘুষ নিয়েও হয়রানি করে থাকেন। অবিলম্বে তাদের শাস্তি ও বদলীর দাবি জানান।

পরে কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার, প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করেন।

এ সময় জেলা নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সী উপস্থিত হয়ে মানববন্ধনকারী ও উপস্থিত সাংবাদিকদের দুর্ণীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির আশ্বাস দেন।

বাধন রায়/ইবিটাইমস

জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠির কাঠালিয়া নির্বাচন অফিসের দুর্ণীতি ও অনিয়ম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেটের সময় ০৮:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২