ভিয়েনা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

খালার বাড়ি এসে পানিতে ডুবে মৃত্যু হলো শিশুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ৩৯ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বদরপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মোঃ সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরপাতা গ্রামের দুলাল বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সিয়াম বগুড়া জেলার মোঃ আখের আলীর ছেলে।

সিয়ামের মা আকলিমা বেগম জানান, বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া এলাকায় তার বাবার বাড়ি, আর বগুড়ায় তার স্বামীর বাড়ি। স্বামী আখের আলী ঢাকায় ফুচকা বিক্রি করেন এবং পরিবার নিয়ে ঢাকায় থাকতেন।

ঈদের তিনদিন পর ছেলে-মেয়ে নিয়ে ঢাকা থেকে বোরহানউদ্দিনে বাবার বাড়ি বেড়াতে আসেন আকলিমা বেগম। সেখান থেকে মঙ্গলবার ছেলে-মেয়ে নিয়ে লালমোহন উপজেলার বদরপুরে বড় বোন ফাতেমা বেগমের বাড়ি বেড়াতে আসেন তিনি।

বুধবার সকালে অন্যান্য ছেলে-মেয়ের সাথে বাড়ির পাশের নদীর পাড়ে খেলতে যায় সিয়াম। এসময় অসাবধানতাবশত নদীতে পাড়ের ডোবায় পড়ে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের বাবার সাথে কথা হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই।

সালাম সেন্টু /ইবিটাইমস

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালার বাড়ি এসে পানিতে ডুবে মৃত্যু হলো শিশুর

আপডেটের সময় ০৭:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২