ভিয়েনা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি ইরানকে অবশ্যই হরমুজ প্রণালি খুলতে হবে: ‘ট্রাম্প স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় সাড়ে তিন কোটি টাকা টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সবুজ পৃথিবীর বৃক্ষরোপণ চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন ভবিষ্যতে ন্যাটোর পাশে যুক্তরাষ্ট্র নাও থাকতে পারে: ট্রাম্প জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

ভোলায় সিএনজি চাপায় বৃদ্ধের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ৪৫ সময় দেখুন
সিমা বেগম (ভোলা প্রতিনিধি): ভোলায় বেপরোয়া সিএনজি চাপায় নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (১-লা মে) বিকেল ৪ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা সুদের হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বেপরোয়া সিএনজি পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঢাকা মেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪ টার দিকে যাত্রীভর্তি একটি সিএনজি ইলিশা লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ভোলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা সুদের হাট এলাকায় ওই বৃদ্ধ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতি নিয়ে ছুটে চলা সিএনজি বৃদ্ধকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে পথচারীরা বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, পালিয়ে যাওয়ার কারনে সিএনজিটি আটক করা সম্ভব হয়নি। এছাড়াও নিহত বৃদ্ধের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে বৃদ্ধের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোলা/ইবিটাইমস
জনপ্রিয়

সমুদ্র পথে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির সলিল সমাধি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সিএনজি চাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেটের সময় ০৭:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২