ভিয়েনা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

শৈলকূপা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • ৪৩ সময় দেখুন
শেখ ইমন,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৫ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পযন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, শৈলকুপা  থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর নেতৃত্বে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এস আই আমিরউজ্জামান, এস আই সাজ্জাদুর রহমান ,এস আই গিয়াস উদ্দিন, এস আই ইদ্রিস আলী উপজেলার  আলফাপুর, শ্রীরামপুর,রামচন্দ্রপুর,কবিরপুর ও ধাওড়া গ্রামে অভিযান চালায়। এসময় আলফাপুর গ্রাম থেকে নিয়মিত মামলায় ৮ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো, আলফাপুর গ্রামের বাচ্চু লস্কার, জিন্নাহ মিয়া (৪৫), মোঃ জামির মোল্লা (৪০), আব্দুর রহমান মোল্লা (৩৫), বক্কার মোল্লা (৫০), মোয়াজ্জেন মোল্লা (৪৫), লুৎফর মোল্লা (৩০) ও শাহিন মোল্লা (৩৫) এবং ১৫১ ধারায় মোঃ রনি ওরফে হৃদয় নামে একজনকে ভাটই বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া ওয়ারেন্ট ভুক্ত আসামী কবিরপুর গ্রামের রাজু শেখ, ধাওড়া গ্রামের রফিক মোল্যা,রামচন্দ্রপুর গ্রামের কাবিল হোসেন, শ্রীরামপুর গ্রামের ফজলুর রহমান ও তার স্ত্রী মোছাঃ মালিকুন বেগম এবং রামচন্দ্রপুর গ্রামের কুয়া বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসকে গ্রেফতার করে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ঝিনাইদহ/ইবিটাইমস

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শৈলকূপা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

আপডেটের সময় ০৫:১৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২