ভিয়েনা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত মাছ ধরার নিষেধাজ্ঞা : লালমোহনে কর্মহীন প্রায় ২৭ হাজার জেলে লালমোহনে বিলুপ্তির পথে দৃষ্টিনন্দন ঢোল কলমি গাছ ! টাঙ্গাইলে দীর্ঘ প্রতীক্ষিত আমতলা–বৈল্যা সড়কের উদ্বোধন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলায় সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মাটিবোঝাই ট্রাক ঢুকে গেলো বসতঘরে,  নিহত ১ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে রপ্তানি করার লক্ষ্যে কাজ করছে সরকার: টুকু

স্বপ্ন বিলাসী চিঠি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ৪১ সময় দেখুন

 সুনাইরা নাজিম: বহু দিন যাবৎ তোমাকে চিঠি লিখি না,

বুকের ভেতর জমিয়ে রেখেছি অজস্র ঠিকানা,

ঠিকানা গুলি মাঝে মাঝে নদীর মত বিলীন হয়ে যায়।

নদীর পাড় জুড়ে প্রশস্ত বালুচর…..

বালির ওপরে পড়ে অস্তাচলগামী রোদের বিচ্ছুরণ

তোমার সাথে আমার শুধু বন্ধুত্বই ছিল,

প্রেম নয়, থাকবেও  আজীবন

আজকাল চিঠি লেখা হয় না আর,

কেমন ভাবে যেন  তোমায় পড়ে ফেলি,

বড় হওয়ার পর এমন দিন আসেনি তো আর

মনেই হয় না যাই আরো একবার এক্কা দোক্কা খেলি

ভরন্ত বিকেলে যদি ডাক হরকরা আসে,

আমি তোমার চিঠিই খুঁজব প্রথম,

তুমি কি পাঠিয়েছ কোনও চিঠি ?

নাকি ঠিকানা জমিয়েছ বুকে ?

ঠিক আমার মতন??

চিঠি লেখা হয় না আর

ঠিকানা জমানো নদী পাড় ভাঙ্গে বারবার…….

কবি সুনাইরা নাজিম, চট্রগ্রাম /ইবিটাইমস 

লালমোহনে জমি বিরোধের জের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্বপ্ন বিলাসী চিঠি

আপডেটের সময় ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

 সুনাইরা নাজিম: বহু দিন যাবৎ তোমাকে চিঠি লিখি না,

বুকের ভেতর জমিয়ে রেখেছি অজস্র ঠিকানা,

ঠিকানা গুলি মাঝে মাঝে নদীর মত বিলীন হয়ে যায়।

নদীর পাড় জুড়ে প্রশস্ত বালুচর…..

বালির ওপরে পড়ে অস্তাচলগামী রোদের বিচ্ছুরণ

তোমার সাথে আমার শুধু বন্ধুত্বই ছিল,

প্রেম নয়, থাকবেও  আজীবন

আজকাল চিঠি লেখা হয় না আর,

কেমন ভাবে যেন  তোমায় পড়ে ফেলি,

বড় হওয়ার পর এমন দিন আসেনি তো আর

মনেই হয় না যাই আরো একবার এক্কা দোক্কা খেলি

ভরন্ত বিকেলে যদি ডাক হরকরা আসে,

আমি তোমার চিঠিই খুঁজব প্রথম,

তুমি কি পাঠিয়েছ কোনও চিঠি ?

নাকি ঠিকানা জমিয়েছ বুকে ?

ঠিক আমার মতন??

চিঠি লেখা হয় না আর

ঠিকানা জমানো নদী পাড় ভাঙ্গে বারবার…….

কবি সুনাইরা নাজিম, চট্রগ্রাম /ইবিটাইমস