ভিয়েনা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থির বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান

সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে মঠবাড়িয়ার ১ জন নিহত, নিঁখোজ ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৪৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে পিরোজপুরের মঠবাড়িয়ার ইসমাইল হোসেন (২৫) নামের এ জেলের মরদেহ উদ্ধার ও দুই জন নিঁখোজ রয়েছেন।  রবিবার (০৬ ফেব্রয়ারী) নিহতের মরদেহ নিজ গ্রামে
দাফন করা হয়েছে।

নিহত ইসমাইল হোসেন  উপজেলার তুষখালী ইউনিয়নের  জানখালী গ্রামের আব্দুল আজিজ হোসেনের ছেলে। আর নিঁখোজ আলমগীর হোসেন সর্দার উপজেলার ছোটমাছুয়া গ্রামের নুরুল ইসলাম সর্দারের এবং মো. বাচ্চু মিয়া (২৮) একই গ্রামের মৃত
হাকিম হোসেনের ছেলে।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, গত প্রায় ১০ দিন আগে স্থানীয় ট্রলার মালিক মো. হারুন এর মাছ ধরার ট্রলারে স্থানীয় ১০ জেলে মাছ ধরতে সাগরে যান। কিন্তু গত শুক্রবার  রাতে  তারা ঝড়ের কবলে পড়ে  তাদের  ট্রলার ডুবে যায়। এ সময়  ওই ট্রলারে থাকা অন্যরা সাঁতরে উপরে উঠলেও ইসমাইল হোসেন সহ ৩ জন নিঁখোজ হন।

গত শনিবার রাতে জেলেরা ইসমাইলের মরদেহ সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন।  তাকে রবিবার সকালে নিজ বাড়িতে দাফন করা হয়।

জানা গেছে, ওই রাতে ঝড়ের কবলে পড়ে সাগরে ১৮টি ট্রলার ডুবে যায়। এদের মধ্যে ১২টি ট্রলার উদ্ধার হয়েছে। এ সময়  নিহত ২ জনের  মরদেহ উদ্ধার ও আরো ১২ জন এখনো নিঁখোজ রয়েছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থির বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে মঠবাড়িয়ার ১ জন নিহত, নিঁখোজ ২

আপডেটের সময় ০৪:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২