ভিয়েনা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

মহামারি অবসানে সারা বিশ্বকে টিকা দিন : জাতিসংঘ মহাসচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ৩০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার ডাভোস ফোরামের সম্মেলনে বলেছেন, মহামারি করোনা ভাইরাসের অবসান নিশ্চিত করতে বিশ্বে সকলকে অবশ্যই কোভিড-১৯ বিরুদ্ধে টিকা দিতে হবে। মহামারি করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় বছরের মতো অনলাইনে রাজনৈতিক ও কর্পোরেট পাওয়ার নেতাদের এ সম্মেলন হচ্ছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিগত দুই বছরে এটা প্রমাণিত হয়েছে যে আমরা কোন এক জনকে পেছনে ফেললে, আমরা সকলকে পেছনে ফেলছি।’
তিনি আরো বলেন, ‘যদি আমরা প্রত্যেক ব্যক্তিকে টিকা দিতে ব্যর্থ হই, তাহলে আমরা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আবির্ভাবের সুযোগ করে দিচ্ছি যা বিভিন্ন সীমান্তে ছড়িয়ে পড়ছে এবং তা প্রাত্যহিক জীবন ও দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’

গুতেরেস বলেন, সমতা ও নিরপেক্ষতা বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের এ মহামারি মোকাবেলা করা প্রয়োজন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালের শেষ নাগাদ পৃথিবীর ৪০ শতাংশ এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়ার ব্যাপারে গত শরৎকালেই একটি কর্ম কৌশল প্রকাশ করেছে।

গুতেরেস বলেন, ‘উন্নত দেশগুলোতে টিকাদানের হার আফ্রিকার দেশগুলোর চেয়ে সাত গুণ বেশি। এটা লজ্জাজনক। আমাদের ভ্যাকসিন সমতা রক্ষা করা প্রয়োজন।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহামারি অবসানে সারা বিশ্বকে টিকা দিন : জাতিসংঘ মহাসচিব

আপডেটের সময় ০৬:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২