ভিয়েনা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

পিরোজপুরে যুবলীগ কর্মীর হাত বিচ্ছিন্নের ঘটনায় উপজেলা ভাইস চেয়ারমান ও ইউপি চেয়ারম্যান সহ ৩২জনের বিরুদ্ধে মামলা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ৫৫ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরে   নাদিম খান নামের এক যুবলীগ কর্মী  কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন ও কদমতলা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মো. শিহাব হোসেন সহ ৩২ জনকে  নামীয় এবং   কয়েকজনকে  অজ্ঞাত আসামী করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার (১৪ জানুয়ারী)  রাতে  আহত নাদিম খানের ফুফু তামান্না বেগম স্বামী রিপন খান বাদী হয়ে  ওই  মামলাটি  দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

মামলায়  উল্লেখ করা হয়, হামলাকারীরা  যুবলীগ কর্মী   নাদিম খানকে হত্যার উদ্দেশ্যে   কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে এবং তার শরীরে আরও ১৭/১৮টি ধারলো
অস্ত্র দিয়ে কোপ দেয় হয়। আহত যুবলীগ কর্মী নাদিম খান (৩৫) সদর উপজেলার তেজদাসকাঠী এলাকার নজরুল ইসলাম খানের পুত্র ও এ সময় আহত অপর আহত মাসুদ শেখ (২৫) উত্তর কদমতলা এলাকার আব্দুর রহিম শেখ এর পুত্র। তারা উভয়েই ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক হানিফ খান গ্রুপের কর্মী।

পিরোজপুর সদর থানা পুলিশের অপিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, যুবলীগ কর্মীর হাতের কব্জী কাটার ঘটনায়   আসামীদের গ্রেফতারের
চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাব হোসেন ও সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের  সাধারন সম্পাদক  হানিফ খানের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের  বিরোধের জেরে  যুবলীগ কর্মী নাদিমকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আহত নাদিম বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে যুবলীগ কর্মীর হাত বিচ্ছিন্নের ঘটনায় উপজেলা ভাইস চেয়ারমান ও ইউপি চেয়ারম্যান সহ ৩২জনের বিরুদ্ধে মামলা

আপডেটের সময় ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২