ভিয়েনা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায় প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ লালমোহনে ভুয়া স্টাম্পের মাধ্যমে জমি দখলের অভিযোগ আশ্রিতের বিরুদ্ধে রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

একাদশ সংসদের ষোড়শ অধিবেশন শুরু রবিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ৫০ সময় দেখুন

bangladesh parliament bhaban

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ষোড়শ  ও এ বছরের প্রথম অধিবেশন রবিবার বিকেল ৪টায় শুরু হচ্ছে। সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এরইমধ্যে এ অধিবেশন আহ্বান করেছেন।

বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ি আগামীকাল রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিবেন। এরমধ্যে মন্ত্রিসভায় এ ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারে বিগত ১৫ বছরের সফল কর্মকান্ড তুলে ধরা হবে।

সংসদের রেওয়াজ অনুযায়ি রাষ্ট্রপতির ভাষনে ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ  নাও হতে পারে।

সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা  পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে।

রাষ্ট্রপতির ভাষণ ও আলোচনা ছাড়াও  বেশ ক’টি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে এ অধিবেশনে। এর আগে সংসদের পঞ্চদশ  অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস  পর্যন্ত চলে ২৮ নভেম্বর শেষ হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

আল-আকসায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

একাদশ সংসদের ষোড়শ অধিবেশন শুরু রবিবার

আপডেটের সময় ০৬:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২