ভিয়েনা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

ফিলিপাইনে টিকা না নিলে গণপরিবহনে নিষিদ্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ৪৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে এখনও যারা করোনার টিকা নেননি, তাদের গণপরিবহনে ওঠা নিষিদ্ধ হতে যাচ্ছে। আগামী সপ্তাহ থেকে এই নীতি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

শুক্রবার সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ সম্পর্কে বলা হয়, দক্ষিণপূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে সম্প্রতি হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। এই হার দেশটির রাজধানী ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ম্যানিলাতে সর্বোচ্চ। শহরটিতে বসবাস করেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ।

দেশটির পরিবহন মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, করোনা সংক্রমণ ও এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সীমিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে সরকারের পিছু হটার কোনো উপায় নেই।

যদিও ফিলিপাইনের মানবাধিকার সংস্থাগুলো সরকারের এই নীতিকে ‘রক্ষণশীল’ ও ‘বৈষম্যপূর্ণ’ বলে উল্লেখ করেছে।

দেশটিতে এখন পর্যন্ত যারা করোনা টিকার একটি ডোজও নেননি, তাদের একটি বড় অংশই অবৈধ অভিবাসী। এ ছাড়া ফিলিপাইনে অপ্রাপ্তবয়স্ক এবং বয়স্ক নাগরিকদের কিছু অংশ এখনও টিকা নেননি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিলিপাইনে টিকা না নিলে গণপরিবহনে নিষিদ্ধ

আপডেটের সময় ০৫:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২