ভিয়েনা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

নাজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার ঘুষ দুর্ণীতির ভৎসনা করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ৪৬ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও শিক্ষকদের সাথে অশোভন আচরনের অভিযোগ করে ভৎসনা করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশারকে উদ্দেশ্য করে বলেন,‘ আপনার বিরুদ্ধে শিক্ষকদের ব্যাংক লোন নিতে সুপারিশ পেতে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্কুলে পরিদর্শন কালে শিক্ষকদের সাথে অশোভন আচরনের অভিযোগ রয়েছে’।

এ সময় মন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,‘আপনারা জনগনের সেবক। জনগনকে সেবা দেয়া আপনাদের কর্তব্য। আর আপনারা আমাদের মেহমান
আমরা আপনাদের সাথে ভালো আচরন করবো এটা আমাদের কর্তব্য’।

পরে মন্ত্রী উপজেলা পরিষদের উদ্যোগে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সম্প্রতি  তিনি শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনির একান্ত সচিব হিসাবে নিয়োগ পেয়েছেন।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রহ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।

এ ছাড়া মন্ত্রী একই দিন নাজিরপুর সমাজ সেবার উদ্যোগে অসহায়দের চেক প্রদান ও উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের  সংলগ্ন একটি ব্রীজের ভিত্তি
প্রস্তর স্থাপন সহ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার ঘুষ দুর্ণীতির ভৎসনা করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ১২:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২