ভিয়েনা ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী

দৌড়বিদ টুকু জামিল’র দাফন সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ৫১ সময় দেখুন
পটুয়াখালী প্রতিনিধিঃ বিশিষ্ট দৌড়বিদ পটুয়াখালীর কৃতি সন্তান গহর জামিল টুকু (৪৪) এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) দুপরে পটুয়াখালী মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বাদ জোহর পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন পটুয়াখালী বড় জামে মসজিদের পেশ ইমাম মাও. আবু সাইদ।
জানাজা নামাজে স্বজন,শুভাকাঙ্ক্ষী, আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি হাফ ম্যরাথনে অংশ নিয়ে অসুস্থ হয়ে মৃত্যু বরন করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম মোয়াজ্জেম হোসেন সুলতান মিয়ার ছোট ছেলে গহর জামিল টুকু (৪৪)।
মৃত্যু কালে তিনি স্ত্রী,৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর পটুয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।গহর জামিল টুকু পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের  ৯৩ ব্যচের শিক্ষার্থী ছিলেন এছাড়া তিনি পটুয়াখালী সরকারী  কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক বছর গুলোতে টুকু দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত ম্যরাথনে অংশ গ্রহণ করেন।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস
জনপ্রিয়

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দৌড়বিদ টুকু জামিল’র দাফন সম্পন্ন

আপডেটের সময় ০১:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২