ভিয়েনা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • ৪৫ সময় দেখুন

ঢাকা: বিরোধী দমনে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতাকে দেখতে এসে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

রাজধানীর সবুজবাগে ‘হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে’ গত ২২ ডিসেম্বর হবিগঞ্জের সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনকে দেখতে যান বিএনপি মহাসচিব। চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার সম্পর্কে জানেন তিনি। রাজিবের সারা শরীরের পুলিশের ছোঁড়া রাবার ‍বুলেটের ক্ষত চিহ্ন রয়েছে।

তিনি বলেন, ‘‘এই সরকার মূলত সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রে বিশ্বাসী একটি সরকার। তারা কোনও ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তাভাবনা সহ্য করে না। তাই তারা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে এবং অন্যায়ভাবে, বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে ব্যবহার করে ক্ষমতাকে ধরে রাখতে চায়।

ফখরুল বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে এবং এই নির্যাতন-নিপীড়নের প্রতিউত্তর জনগণই দেবে।”

মির্জা ফখরুল বলেন, ‘‘ আপনারা নিজেরা দেখেছেন, তার(রাজিব) সমস্ত শরীর গুলিবিদ্ধ হয়েছে। সৌভাগ্যক্রমে তার চোখটা বেঁচে গেছে। তবে মুখে পিঠে, বুকে সমস্ত জায়গায় গুলিবিদ্ধ হয়েছে। এটা আমাদের কাছে মনে হয়েছে যে, হত্যার উদ্দেশ্যে এই ধরনের গুলিবর্ষণ করা হয়েছে।

এ সময়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক সাংসদ শাম্মী আখতার, মহানগর দক্ষিণ বিএনপির নেতা হাবিবুর রশীদ হাবিব উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে: ফখরুল

আপডেটের সময় ০৩:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২