ভিয়েনা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

কাল ঢাকাসহ সারা দেশে বিএনপির মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
  • ২৮ সময় দেখুন

ঢাকা: ২০১৪ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটারশূন্য নির্বাচন’ আখ্যা দিয়ে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এজন্য আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগরসহ দেশের জেলা সদরে প্রতিবাদী এ কর্মসূচি পালন করবে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতাহীন ভোটারশূন্য নির্বাচন করেছে আওয়ামী সরকার। সেখানে ভোটারদের উপস্থিতি ছিল না। বিরোধীদলসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল সে নির্বাচন প্রত্যাখ্যান করেছিল, বর্জন করেছিল। অথচ এ সরকার গায়ের জোরে, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব না দিয়ে একতরফা নির্বাচন করেছে। এটি সম্পূর্ণরূপে গণতন্ত্রকে হত্যা করা।’

বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার কসাইয়ে পরিণত হয়েছে। এটা এখন থেকে নয়, আরও অনেক দিন আগে থেকেই। তাই, আগামীকাল ৫ জানুয়ারি ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা সদরে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’

রিজভী বলেন, ‘ঢাকায় এ কর্মসূচি বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ কর্মসূচিটির আয়োজন করবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাল ঢাকাসহ সারা দেশে বিএনপির মানববন্ধন

আপডেটের সময় ০৫:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২