ভিয়েনা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

সাধারণ মানুষের কাছে যা কল্পনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তা বাস্তবঃ এমপি শাওন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ৪১ সময় দেখুন

রিপন শান, লালমোহন, ভোলাঃ মাদক ইভটিজিং বাল্যবিবাহসহ সকল সামাজিক ব্যাধি প্রতিরোধ ও সাইবার ক্রাইম নির্মূলের লক্ষ্যে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের ফ্রন্টলনে অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সভা । রবিবার (২ জানুয়ারি) দুপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই বিট পুলিশিং কার্যক্রম ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যা কল্পনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তা বাস্তব। তিনি সবসময় ভালো বিষয়কে গ্রহণ করে মন্দকে এড়িয়ে চলেন।

তিনি বলেন, পুলিশের আইজি বেনজির আহমেদ এর কাছে যখন প্রধানমন্ত্রী বিট পুলিশিং কনসেপ্ট সম্পর্কে জানলেন, তিনি তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিলেন । আর আজ সারা দেশ এর সুফল পাচ্ছে ।

এসময় এমপি শাওন আরো বলেন- বিট পুলিশিং হচ্ছে ডোর টু ডোর পুলিশী সহায়তা দ্রুত জনগনের কাছে পৌঁছে দেয়া । বলেন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে বিট পুলিশিং ভুক্তভোগী মানুষের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রাসেলুর রহমান । এছাড়া লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদর রহমান মুরাদ, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, লালমোহন পৌর আওয়ামী লীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম রিপন, ধলীগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এমপি শাওন সকাল ১০ টায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং সকাল ১১ টায় লালমোহন সরকারি মডেল হাইস্কুল অডিটরিয়ামে , প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করেন।

এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ( এসি ল্যান্ড- লালমোহন ) মোঃ জাহিদুল ইসলাম শামীম, গজারিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল ইসলাম সেলিম, লালমোহন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, সহকারী শিক্ষক ও দানবীর মজিবুর রহমান পঞ্চায়েত সমাজকল্যাণ ট্রাস্টের সভাপতি নজরুল ইসলাম সেলিম পঞ্চায়েত, লালমোহন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, লালমোহন সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন পঞ্চায়েত, জাতীয় শ্রমিক লীগ লালমোহন পৌরসভা শাখার সভাপতি সাংবাদিক এনামুল হক রিঙ্কুসহ বিশিস্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

ডেস্ক/রিপন/ইবিটাইমস /আরএন

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাধারণ মানুষের কাছে যা কল্পনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তা বাস্তবঃ এমপি শাওন

আপডেটের সময় ০২:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২