ভিয়েনা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

রেমিটেন্সে প্রদত্ত নগদ সহায়তা আড়াই শতাংশ করলো সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • ৩১ সময় দেখুন

ঢাকা: রেমিটেন্স পাঠানোর বিপরীতে প্রদত্ত প্রণোদনা বা নগদ সহায়তার পরিমাণ বৃদ্ধি করেছে সরকার। বিদ্যমান নগদ সহায়তা ২ শতাংশ থেকে বৃদ্ধি করে আড়াই শতাংশ করা হয়েছে। বছরের প্রথম দিন থেকেই সেটি কার্যকর করা হয়েছে।

শনিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, রেমিটেন্সে  প্রদত্ত সরকারি প্রণাদনার পরিমাণ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নববর্ষের উপহার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের কষ্টার্জিত প্রবাসী আয় বৈধ উপায়ে দেশে পাঠানোর ক্ষেত্রে উৎসাহ প্রদানে সরকার নগদ সহায়তা আড়াই শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশবাসীর জীবনমানের উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ ও কর্মসংস্থান তৈরির গুরুত্ব বিবেচনায় সরকার মূলত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকার ২০১৯-২০ অর্থবছরে রেমিটেন্স প্রেরণের বিপরীতে ২ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান শুরু করে। এর ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণ দ্রুত বেড়ে যায়। ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার আসে, যা ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এছাড়া ২০২০-২১ অর্থবছওে করোনা পরিস্থিতির মধ্যেও ২৪ দশমিক ৮০ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠায় প্রবাসীরা, যা ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রেমিটেন্সে প্রদত্ত নগদ সহায়তা আড়াই শতাংশ করলো সরকার

আপডেটের সময় ০৭:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২