ভিয়েনা ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান

ভোলায় খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিএনপি’র বিশাল সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ৪০ সময় দেখুন

আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরি ও দশ টাকা চাল খাওয়ানোর কথা বলে জনগণের সাথে প্রতারণা করছে: মেজর হাফিজ

ভোলা থেকে, মোঃ মোশারফ হোসেনঃ আজ বুধবার ভোলার কালিনাথ বাজার সংলগ্ন নলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে সমাবেশ করেছে ভোলা জেলা বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী  মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরি ও দশ টাকা চাল খাওয়ানোর কথা বলে জনগণের সাথে প্রতারণা করেছে। এই স্বৈরাচার সরকারের পালানোর সময় এসেছে।  তারা শিঘ্রই পায়ে হেটে ও নদী সাতরিয়ে দাদাদের দেশে পালিয়ে যাবে। তাদের ঐ দেশ ছাড়া কোথাও তারা জায়গা পাবেনা।

তিনি আরও বলেন, খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তখন তিনি বন্দি ছিলেন। আজকের স্বাধীনতার ৫০ বছরে এসেও তিনি বন্দি। আমরা অবিলম্বে  তার মুক্তি চাই।

এসময় বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন আলম, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় যুবদলের সিনিয়রযুগ্ম-সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হায়দার আলী লেলিন প্রমুখ।

এছাড়াও জেলা-উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিএনপি’র বিশাল সমাবেশ

আপডেটের সময় ০৫:৫৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১