ভিয়েনা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের বাহরাইনে প্রবাসীদের সতর্ক থাকতে দূতাবাস থেকে নির্দেশনা ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান

জাতিসংঘের তদন্ত কমিটিকে বাংলাদেশে আসতে দেয়ার আহ্বান বিএনপির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ৩৮ সময় দেখুন

ঢাকা: জাতিসংঘের তদন্ত কমিটিকে বাংলাদেশে আসতে অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি অভিযোগ করেছে, গত এক দশক ধরে রাজনৈতিক বিরোধী নেতা ও কর্মীদের গুম এবং নাগরিক আন্দোলনের কর্মী গুম হওয়া বাংলাদেশে একটা ত্রাসের অবস্থায় সৃষ্টি করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বারবার বাংলাদেশে তাদের প্রতিনিধি দল তদন্তের জন্য পাঠাতে চাইলেও সরকার অনুমতি প্রদান করেনি।

বুধবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করা হয়।

বিএনপির স্থায়ী কমিটি জাতিসংঘের সংস্থার তদন্ত কমিটিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

স্থায়ী কমিটির সভার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফএআই) কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত (২০১৪ সাল বাদ দিয়ে) ছয় বছরে বাংলাদেশ থেকে প্রায় ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই হিসাব সামগ্রিক চিত্র বর্ণনা করে বলে মনে করে না বিএনপি। প্রকৃতপক্ষে দুর্নীতি ও অর্থপাচারের সামগ্রিক চিত্র আরও ভয়াবহ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতিসংঘের তদন্ত কমিটিকে বাংলাদেশে আসতে দেয়ার আহ্বান বিএনপির

আপডেটের সময় ০৬:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১