ভিয়েনা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ৪৩ সময় দেখুন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জোর করে ক্ষমতা দখল করে যিনি দেশ চালাচ্ছেন তিনি বলেছেন- ‘অনেক মানবতা দেখেছি আর কত?’ এটা কোনও সভ্য দেশের নেতার কাছে আশা করা যায় না। কী দুর্ভাগ্য আমাদের, যে নেত্রী তার সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কারাগারে গেছেন, তাকে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে না। উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।’’

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ এই আলোচনা সভা আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা আগেই বলেছি তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসা দরকার এবং সেই চিকিৎসা এই দেশে সম্ভব হচ্ছে না। আমরা বলেছি যে, ডাক্তার সাহেবরা যারা তার চিকিৎসা করছেন তারা বলেছেন যে, টেকনোলজিতে চিকিৎসা করা দরকার, সেই টেকনোলজি এখানে নেই। সুতরাং তাকে কাল বিলম্ব না করে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো দরকার।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে কথাগুলো বলতে হয়— রাজনীতি থেকে যখন জ্ঞান ও প্রজ্ঞা চলে যায়, সেখানে শক্তি-টাকা এই জিনিসগুলো সামনে এসে দাঁড়ায়। তখন সে রাজনীতি ফলপ্রসূত কোনোকিছু দিতে পারে না। তিনি বলেন, ‘এখানে হাসিনা সফল হয়েছেন। বাংলাদেশের রাজনীতির সবগুলো সংস্কৃতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন।’

তিনি বলেন, ‘এখন আর জ্ঞানী এবং প্রজ্ঞাবহ রাজনীতিবিদ দেখা যায় না। বর্তমান সরকারের কর্মের ফলে এখন শক্তি আর টাকা ছাড়া কোনও রাজনীতি নেই। পুরো সংস্কৃতিটাকেই বদলে দিয়েছে। গত একযুগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ  বদলে দিয়েছে। এখানে এখন সত্য ও সুন্দর বলতে কিছু নেই, আছে শুধু ভয়াবহ প্রতিহিংসা, অত্যাচার, নির্যাতন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। আমরা বিশ্বাস করি, অবশ্যই অন্ধকার কেটে যাবে। অবশ্যই একদিন নতুন সূর্য উদয় হবে। অবশ্যই খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।’

এখন সবার মাঝে ঐক্য প্রয়োজন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘এখন আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য। আমাদেরকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে  হবে। আমাদেরকে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না: ফখরুল

আপডেটের সময় ০৬:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১