ভিয়েনা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা ২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইন বাধা না: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • ৪৫ সময় দেখুন

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, ‘আমাদেরকে আইন দেখাচ্ছেন। যে আইন দেখাচ্ছেন সেই আইনের ৪০১ ধারায় পরিষ্কার বলা আছে, সরকারই পারে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে। এখানে আইন কোনো বাধা না।’

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন হ্যামিলনের বাঁশি বাদক। তিনি বেরিয়ে এলে গণতন্ত্রের সংগ্রামের জন্য লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে। সেজন্যই তাঁকে আটক করে রাখা হয়েছে। খালেদা জিয়া এত অসুস্থ যে তা বর্ণনা করা সম্ভব না। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর যেটা প্রয়োজন সেটা হচ্ছে উন্নত চিকিৎসা।

বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও গণতন্ত্রের জন্য খালেদা জিয়াকে কারারুদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। দেশনেত্রী খালেদা জিয়াকে কেন আটক করে রাখা হয়েছে সেটি আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। তাঁর বিরুদ্ধে করা মামলা সম্পূর্ণ সাজানো। শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রতিহিংসার বশে তাঁকে সাজা দিয়ে আটক করা হয়েছে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আইন বাধা না: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১