ভিয়েনা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী টাইম ম্যাগাজিনে প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী, সংসদে ধন্যবাদ অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার মূল বাধা সরকার : রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ৫৯ সময় দেখুন

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের কোনো আইনেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য বাধা নেই। এই আইনের বাধা একটাই সেটা হলো সরকার।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত মানববন্ধনে রিজভী এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, খালেদা জিয়ার থেমে থেমে রক্তক্ষরণ হচ্ছে। আর সরকার বলছে, দেশের ভেতরে চিকিৎসা সম্ভব। তিনি বলেন, তাহলে ওবায়দুল কাদেরের চিকিৎসা কেন সিঙ্গাপুরে হলো? কেন বিমান চার্টার্ড করা হলো? কেন দেশের চিকিৎসকরা তাঁকে সারিয়ে তুলতে পারেননি? কেন সেদিন বলেননি যে, কাদেরের চিকিৎসা বাংলাদেশেই হবে? এই ধরনের দ্বিচারিতা ও স্বৈরাচারী ফ্যাসিস্ট মনোভাবের জন্য সরকারকে একদিন জবাব দিতে হবে।’

বিএনপিনেতা আরও বলেন, ‘আইনমন্ত্রী সব নিয়ম-কানুন, বিধি ও সংবিধান লঙ্ঘন করে মিথ্যাচার করে যাচ্ছেন। আজকে দেশের প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, শিক্ষক সবাই দেশনেত্রী খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে ঐক্যবদ্ধ। তারা সবাই রাস্তায় নেমেছেন সরকারের অবৈধ ও অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে। সবাইকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে পারে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার মূল বাধা সরকার : রিজভী

আপডেটের সময় ০৫:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১