ভিয়েনা ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কলকাতা থেকে ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দুজন গ্রেপ্তার দেশে পর্যাপ্ত তেলের মজুদ আছে : সড়ক পরিবহনমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতায় আশ্রয়কেন্দ্রে ছুটলেন ইসরাইলিরা উপসাগরীয় প্রতিবেশীদের ওপর ইরানের হামলা, ট্রাম্পের আরও কঠোর হুঁশিয়ারি উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ১৪ মার্চ সারা দেশে ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ লালমোহনে শালাকে ফাঁসাতে নিজের ঘর ভাঙচুর করলো দুলাভাই!

শেখ হাসিনা ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেনঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • ৪২ সময় দেখুন

ঢাকাঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বেগম খালেদা জিয়া প্রসঙ্গে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে তিনি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন। আর রবিবারের মধ্যে স্বপ্রণোদিত হয়ে বেগম খালেদা জিয়াকে জামিন দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে বিচারকদের প্রতি আহবান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণফোরামের মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন অংশের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে। এতে দলের সভাপতি ড. কামাল হোসেন উপস্থিত না থাকলেও নেতাকর্মীদের উদ্দেশ্যে লেখা তার চিঠি পড়ে শোনান সুব্রত চৌধুরী।

পরে একে একে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব। সবার বক্তব্যে উঠে আসে দেশের নির্বাচন ব্যবস্থা, একদলীয় শাসন এবং বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার বিষয়।

কাউন্সিলে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিএনপি  আব্দুস সালাম। অবৈধ আখ্যা দিয়ে সরকারকে ঐক্যবদ্ধ আন্দোনের মাধ্যমে পতন ঘটানোর আহবান জানান।

বিএনপির সাথে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতের সখ্যতা নিয়ে কাউন্সিলে প্রশ্ন তোলেন কেউ কেউ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

কলকাতা থেকে ওসমান হাদির হত্যাকারী ফয়সালসহ দুজন গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেনঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেটের সময় ০৬:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১