ভিয়েনা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার ঝালকাঠির ফিলিং স্টেশনগুলোতে জ্বালানী তেল সংকট মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত

ওমিক্রন নিয়ে সরকার সতর্ক, আতঙ্কিত নয় : স্বাস্থ্যমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ৬০ সময় দেখুন

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের ব্যাপারে সতর্ক, তবে আতঙ্কিত নয়। হস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বিদেশগামীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষাগার পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন।

বিমানবন্দরে পরীক্ষাগার স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলা করতে সবাইকে মাস্ক পরতে হবে, সেই সঙ্গে টিকা নিতে হবে। নতুন এই ভ্যারিয়েন্ট যেন দেশে ছড়াতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘বিদেশ ফেরত যারা এসেছেন তাদের খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তারা এ বিষয়ে কাজ করছেন। তিনি আরও জানান, প্রবাসীরা যেসব হোটেল থেকে নিয়ম ভেঙে বেরিয়ে যাবে সেসব হোটেলকেও আইনের আওতায় আনা হবে।

মন্ত্রী জানান, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ফেরা ২৪০ জনকে খুঁজে বের চেষ্টা চলছে। ওইসব দেশ থেকে ফিরে বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পরীক্ষাগারটিতে ছয়টি ল্যাব আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে ল্যাবের সংখ্যা আরও বাড়ানো হবে। অল্প কিছুদিনের মধ্যেই এটি চালু হবে এবং তখন বিদেশগামীদের ভোগান্তি আরও কমবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘আমার মনে হয়, পৃথিবীর খুব কম জায়গায় এত বড় পরীক্ষার সুবিধা আছে।’ তবে, সরকারি ভাবে ল্যঅব কেন হচ্ছে এমন প্রশ্নের উত্তর দেননি স্বাস্থ্যমন্ত্রী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওমিক্রন নিয়ে সরকার সতর্ক, আতঙ্কিত নয় : স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময় ০৫:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১