ভিয়েনা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

সরকার খালেদা জিয়াকে স্তব্ধ করে দিতে চায় : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ৬৮ সময় দেখুন

ঢাকা: গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা না করে সরকার তাঁকে স্তব্ধ করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহিলা দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

এর আগে সকালে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের সুচিকিৎসার দাবিতে নয়াপল্টন থেকে মৌন মিছিল বের করে মহিলা দল। পরে কার্যালয়ের সামনে পুলিশি বাধায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতাকর্মীরা।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। কেন সরকার তাঁকে বিদেশে যেতে দিতে চায় না? তারা আইনের কথা বলে। কিন্তু আইনের মধ্যেই বলা আছে সরকার চাইলেই তাঁকে এই মুহূর্তে বিদেশে পাঠাতে পারে। বাধা আইন নয়। বাধা হচ্ছে এই অবৈধ সরকার। খালেদা জিয়াকে তারা স্তব্ধ করে দিতে চায়। তারা খালেদা জিয়াকে কথা বলতে দিতে চায় না।’

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে আমাদের এখানে বক্তব্য দিলে হবে না। সারা দেশে ঘরে ঘরে গিয়ে আমাদের মা-বোনদের জাগিয়ে তুলতে হবে। সমস্ত মানুষকে একত্রিত করতে হবে। ঐক্যবদ্ধ করতে হবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদেরকে জীবন বাজি রেখে লড়াই করতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, নিলুফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার খালেদা জিয়াকে স্তব্ধ করে দিতে চায় : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৫:১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১