ভিয়েনা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার ঝালকাঠির ফিলিং স্টেশনগুলোতে জ্বালানী তেল সংকট মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ব্যবস্থা : অর্থমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
  • ৬৬ সময় দেখুন

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশেও সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়টি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় ভেবে দেখবে।’

বুধবার অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। কখনও একটু কমে আবার কখনও একটু বাড়ে। এটি যখন স্থিতিশীল পর্যায়ে আসবে তখন সরকার অবশ্যই জ্বালানি তেলের দাম সমন্বয় করবে।’

বিদেশে টাকা পাচারকারীদের ধরতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টরা কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আইনগত প্রক্রিয়ায় যাকে যা শাস্তি দেওয়ার তিনি সেই শাস্তি পাচ্ছেন।

করোনাভাইরাসের ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টের মধ্যে দেশের অর্থনীতি সচল রাখার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, দেশে প্রথম করোনা দেখা দেওয়ার পর সবাইকে সঙ্গে নিয়ে আমরা যেভাবে মোকাবিলা করেছি, এখনও আমরা সেইভাবেই প্রস্তুত রয়েছি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ব্যবস্থা : অর্থমন্ত্রী

আপডেটের সময় ০৫:০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১