ভিয়েনা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

বেগম জিয়ার ক্ষতি হলে, জনগণ সরকারকে রেহাই দেবে না: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ৪৫ সময় দেখুন

ঢাকা: বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে জনগণ আওয়ামী লীগ সরকারকে রেহাই দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীতে বিএনপির সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

সমাবেশে বিএনপি মহাসচিব সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বলেন আইনের কারণে দেশনেত্রীকে বাইরে যেতে দিতে পারছি না। কেন মিথ্যা কথা বলেন। আইনজীবিরা বলছেন, ৪০১ ধারাতে বলা আছে, একমাত্র সরকারই পারে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন দায়-দায়িত্ব সম্পূর্ণ আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের। বেগম খালেদা জিয়ার যদি সুচিকিৎসা না হয়, যদি তার ক্ষতি হয় এ দেশের মানুষ কোনোদিন আপনাদের রেহাই দেবে না। দায় সব আপনাদেরকে বহন করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আল্লাহর অশেষ রহমত সকালে উঠে আমি আবার ডা. জাহিদকে জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে জানালেন, ম্যাডাম এখন আগের চেয়ে অনেকটা ভালো।’

‘এই ভালো, এই ভালো নয়। ডাক্তাররা পরিস্কার করে বলেছেন যে, তার যে অসুখ সেই অসুখের চিকিৎসা এখন আর এখানে নেই। এই চিকিৎসা করতে হলে তাকে অবশ্যই বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে, যেখানে উন্নত চিকিৎসা সম্ভব,’ যোগ করেন তিনি।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। বিশেষ করে তরুণ ছাত্র যুবক ভাইদের কাছে আহবান করতে চাই, এ দেশের কোনো পরিবর্তন হয়নি তরুণদের অংশগ্রহণ ছাড়া। তোমাদের জেগে উঠতে হবে, তোমাদেরকে উঠে দাঁড়াতে হবে। মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, দেশনেত্রীর মুক্তির জন্য আমাদেরকে সবাইকে উঠে দাঁড়াতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরাবো এবং দেশনেত্রীকে মুক্ত করব।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম জিয়ার ক্ষতি হলে, জনগণ সরকারকে রেহাই দেবে না: ফখরুল

আপডেটের সময় ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১